1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উল্লাপাড়ায় কচুয়া নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীফ উসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে সীতাকুণ্ড ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সীতাকুণ্ডে অবৈধ ভাবে সমুদ্র থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন নওগাঁয় শত্রুতার জেরে আমগাছ নিধনের অভিযোগ নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা শৈলকুপায় ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক নওগাঁয় ৫ দিন ব্যাপী কাব ক্যাম্পুরীর আয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়ান-স্টপ সলিউশন সেন্টার (OSSC) প্রতিষ্ঠার বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত Legal Aid Camp in Dinajpur Suicide prevention: Suicide…..This is sad news. জেন্ডারভিত্তিক বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এর তীব্রতা:

উল্লাপাড়ায় কচুয়া নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশিত সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

 মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার সীমান্তে কচুয়া নদী থেকে আমিনুল সেখ (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে চকিদহ ব্রিজের নিচে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান এলাকাবাসী। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত আমিনুল সেখ সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর গ্রামের আয়নাল সেখের ছেলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে কচুয়া নদীতে ফেলে রেখে যায়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খুব শীঘ্রই এ হত্যাকাণ্ডের ক্লু উদঘাটন করা হবে।” পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST