1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উল্লাপাড়া-৪ আসনে বিএনপির প্রার্থী এম আকবর আলী: শিক্ষানগরীর স্থপতি ফের ভোটের মাঠে
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীফ উসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে সীতাকুণ্ড ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সীতাকুণ্ডে অবৈধ ভাবে সমুদ্র থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন নওগাঁয় শত্রুতার জেরে আমগাছ নিধনের অভিযোগ নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা শৈলকুপায় ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক নওগাঁয় ৫ দিন ব্যাপী কাব ক্যাম্পুরীর আয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়ান-স্টপ সলিউশন সেন্টার (OSSC) প্রতিষ্ঠার বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত Legal Aid Camp in Dinajpur Suicide prevention: Suicide…..This is sad news. জেন্ডারভিত্তিক বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এর তীব্রতা:

উল্লাপাড়া-৪ আসনে বিএনপির প্রার্থী এম আকবর আলী: শিক্ষানগরীর স্থপতি ফের ভোটের মাঠে

  • প্রকাশিত সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

 মোঃ সুজন আহমেদ সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে প্রার্থী ঘোষণা করেছে সাবেক সংসদ সদস্য ও শিক্ষানগরীর স্বপ্নদ্রষ্টা এম আকবর আলীকে। দলীয় সূত্রে জানা গেছে, এম আকবর আলী দুইবার জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে উল্লাপাড়া শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নে এক নতুন যুগে প্রবেশ করে। সেই সময়ে তাঁর নেওয়া নানা উন্নয়নমূলক উদ্যোগ আজও এলাকাবাসীর কাছে স্মরণীয়। উল্লাপাড়াকে ‘শিক্ষানগরী’ হিসেবে পরিচিত করার পেছনে এম আকবর আলীর অবদান অনস্বীকার্য। তাঁর প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান—মোমেন আলী বিজ্ঞান স্কুল, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, সরকারি আকবর আলী কলেজ এবং বড়হার স্কুল অ্যান্ড কলেজসহ আরও অনেক বিদ্যাপীঠ। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় শিক্ষার মানে এসেছে গুণগত পরিবর্তন। শিক্ষা খাতের পাশাপাশি তিনি উল্লাপাড়ার অবকাঠামোগত উন্নয়নেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁর আমলে নির্মিত হয় বহু সড়ক, ব্রিজ ও কালভার্ট, যা এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থায় এনেছে বৈপ্লবিক উন্নতি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এম আকবর আলী শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন দূরদর্শী উন্নয়নকর্মী। দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে কাজ করায় তিনি উল্লাপাড়াবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছেন। আসন্ন নির্বাচনে তাঁর পুনরায় প্রার্থিতা ঘোষণায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও নতুন উদ্দীপনা দেখা গেছে। দলীয় নেতাকর্মীরা বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে এম আকবর আলী আবারও উল্লাপাড়ার উন্নয়নের ধারাকে এগিয়ে নেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST