1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কালীগঞ্জে আ'লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
March 15, 2026, 4:05 pm
Title :
নওগাঁয় পৈত্রিক সম্পত্তির দাবিতে বৃক্ষ রোপণ, হামলার অভিযোগ মামার রমজান উপলক্ষে উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্টীয় মর্যাদায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত ধামইরহাট সীমান্তে ১৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নে গরিব-অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ সীতাকুণ্ডে ভূঁইয়া পাড়া যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তর শ্যামলী পশ্চিম আগারগাঁও সমাজ কল্যাণ সমিতির ইফতার মাহফিল ঈদের কেনাকাটায় সরগরম উল্লাপাড়ার মার্কেটগুলো কুড়িগ্রামে সোনাহাট ব্রীজে ১০ টনের অধিক মালামাল বোঝাই যানবাহন চলাচলে নিষেধ থাকলেও মানা হচ্ছে না নিদের্শনা কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরবের খেজুর বিতরণ

কালীগঞ্জে আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : শুক্রবার, জুন ২৩, ২০২৩
  • 251 Time View

ফিরোজ আহম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধিঃ নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের ভ’ষন রোডস্থ্য দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ- ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। বিকালে আ’লীগের হাজার হাজার নেতা কর্মী সমর্থকেরা মিছিল সহকারে জড়ো হয় শহরের মেইন বাস টার্মিনালে। এরপর পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার। আরো বক্তব্য রাখেন, আ’লীগ নেতা ১নং সুন্দরপুর -দুর্গাপুর ইউপির চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, পৌর শাখার আ’লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ,জাতীয় শ্রমিক লীগের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি গোলাম রসুল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদ শমসের, পৌর যুবলীগের যুগ্ন আহব্বায়ক শফিকুজ্জামান রাসেল ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনির হোসেন সুমন সহ বিভিন্ন ইউনিয়নের আ’লীগ নেতবৃন্দ। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সভাতে বকত্তাগন বলেন, জামাত বিএনপির সাথে আতাত করে একটি গ্রুপ ষড়যন্ত্রে মেতে উঠেছে। অচিরেই তাদেরকে দাতভাঙ্গা জবাব দেওয়া হবে। অনুরুপভাবে আ’লীগের অপরগ্রুপ পৃথক ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। সদ্য ঘোষিত আ’লীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক আয়ুব হোসেন খানের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা সকালে মটরসাইকেল সহকারে মিছিল বের করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST