1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুর সাংবাদিক নেতার ফেসবুক আইডি হ্যাক করে অর্থ চাওয়া, প্রবাসীর ৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র
March 11, 2026, 9:28 am
Title :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণ ও গুম বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী তরুণদের কণ্ঠে সমতার অঙ্গীকার: নারী-পুরুষ সমতার বার্তায় মুখর আন্তর্জাতিক নারী দিবস উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  চাঞ্চল্যকর মিতু হত্যা: সেপটিক ট্যাংকে লাশ গোপন, আটক ৪ জন আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল নওগাঁর আত্রাইয়ে নির্মম ঘটনা কোটচাঁদপুরের সাফদারপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুর সাংবাদিক নেতার ফেসবুক আইডি হ্যাক করে অর্থ চাওয়া, প্রবাসীর ৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
  • 97 Time View

 মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান আপেলের ফেসবুক আইডি হ্যাক করে তাঁর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের কাছে অর্থ দাবি করেছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। প্রতারকরা তাঁর পরিচয়ে বিভিন্নজনকে মেসেজ পাঠিয়ে টাকা চাইতে থাকে। এর মধ্যে মালয়েশিয়া প্রবাসী এক যুবকের কাছ থেকে ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিক মোস্তাফিজুর রহমান আপেল জানান, “সকাল আনুমানিক ১০টার দিকে প্রথম আমার বন্ধু রবিউল ইসলাম রবির ফোন পেয়ে বুঝতে পারি আইডি হ্যাক হয়েছে। এরপর আবার মেহেদী হাসান মিন্টু ও পরে আমার ছেলে সোয়েব মুস্তাক মুন্না বিষয়টি নিশ্চিত করে।” আইডি ফিরে না পাওয়ায় তিনি তাৎক্ষণিক কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার আব্দুল্লাহ বাশার এবং সহ-সভাপতি জাহাঙ্গীর আলমকে ঘটনা অবহিত করেন। পরে তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিতেও হ্যাকের সতর্কবার্তা শেয়ার করা হয়। এদিকে হ্যাকাররা তাঁর মেসেঞ্জার ব্যবহার করে বহু মানুষের কাছে জরুরি প্রয়োজনে টাকা পাঠানোর অনুরোধ জানায়। যদিও বেশিরভাগই ঠকেননি, তবে মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান নামের এক যুবক প্রতারকদের কথায় বিশ্বাস করে ৫ হাজার টাকা পাঠিয়ে ক্ষতিগ্রস্ত হন। সাংবাদিক আপেল জানান, এ ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের পাসওয়ার্ড সুরক্ষিত রাখা, দ্বিস্তরীয় নিরাপত্তা (টু-ফ্যাক্টর অথেন্টিকেশন) চালু করা এবং সন্দেহজনক মেসেজে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST