1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
গোবিন্দগঞ্জে বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৮০ টাকায়, সাধারণ মানুষের দীর্ঘশ্বাস
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীফ উসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে সীতাকুণ্ড ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সীতাকুণ্ডে অবৈধ ভাবে সমুদ্র থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন নওগাঁয় শত্রুতার জেরে আমগাছ নিধনের অভিযোগ নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা শৈলকুপায় ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক নওগাঁয় ৫ দিন ব্যাপী কাব ক্যাম্পুরীর আয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়ান-স্টপ সলিউশন সেন্টার (OSSC) প্রতিষ্ঠার বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত Legal Aid Camp in Dinajpur Suicide prevention: Suicide…..This is sad news. জেন্ডারভিত্তিক বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এর তীব্রতা:

গোবিন্দগঞ্জে বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৮০ টাকায়, সাধারণ মানুষের দীর্ঘশ্বাস

  • প্রকাশিত সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৫৪ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ প্রতিদিন লাফিয়ে বাড়ছে কাচা সবজির মধ্য অন্যতম একটি উপাদান আলুর দাম। আলুর দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ১ কেজি আলু কিনতে হিমসিম খাচ্ছে। সরকার এক কেজি আলুর দাম নির্ধারন করেছে ২৯ টাকা সেখানে প্রতিকেজি আলু বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকা। গোবিন্দগঞ্জ উপজেলার তিনটি হিমাগার ঘুরে আলুর পর্যাপ্ত মজুদ দেখা যায়। মজুদ থাকা সত্ত্বেও আলুর দাম প্রতিদিন অস্বাভাবিক হারে বাড়ার কারন জানতে চায় সাধারন মানুষ। আলু এমন একটি উপকরন যা ছাড়া তরকারী রান্না যেন অসম্ভব। যে সকল মানুষ মাছ, মাংস, ডিম প্রতিনিয়ত কিনতে পারে না তাদের জন্য আলু প্রধান খাবার। কোন সবজি যদি ঘরে না থাকে দুটি আলু এনে তা দিয়ে পরিবারের সবাই মিলে খেয়ে বাচতে পারে। কিন্তু আলুর মুল্য বেশি হওয়ায় মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা। নাম প্রকাশের অনিচ্ছুক আলুর ব্যবসায়ী জানান, অনেক মজুদদাররা আলুর দাম বৃদ্ধির জন্য ডিও কেটে আলু হিমাগারে রেখে সংকট দেখাচ্ছে। হিমাগার ম্যানেজারের সাথে কথা বললে তারা জানান,কেউ যদি ডিও কেটে আলু না বেড় করে আমাদের কিছু করার নেই। তখন আমাদের মজুদ হিসাব থেকে ঐ মজুদকৃত বস্তাগুলোর হিসাব বাদ যাবে কারন আমরা সেগুলোর টাকা পেয়েছি। তারা আরো বলেন যেহেতু বস্তার সম্পূর্ণ ভারা আমরা পেয়েছি আলু হিমাগার বন্ধ হওয়ার আগ পর্যন্ত রাখতে পারবে। এদিকে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা বিপাকে পরেছেন। গতকাল আলুর দামছিল প্রতিকেজি ৬৫-৭০ টাকা ২৪ঘন্টার ব্যবধানে আলুর দাম বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে ১০ টাকা ফলে সাধারন মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে আলুর মুল্য। সাধারন মানুষের দাবি এসব সিন্ডিকেট বন্ধ করে সরকার নির্ধারিত দামে আলু বিক্রি ব্যবস্থা করা হক। আলুর দাম বৃদ্ধি বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সুলতানার নিকট একাধিকবার ফোন করে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST