1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ লিটার বাংলা মদ উদ্ধার: গ্রেফতার ২
February 19, 2026, 7:18 am
Title :
মেঘনার করালগ্রাসীরা এখন নওগাঁর জনমানুষের দ্বারে দ্বারে নওগাঁয় শিক্ষাঙ্গনে সস্ত্রাশ, রসাতলে শিক্ষার আদর্শ স্থানীয় সরকার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন আব্দুস সালাম নওগাঁ সীমান্তে বিজিবি জওয়ানদের জন্য ভেস্তে গেল মদের বড়সড় চালান। সংরক্ষিত নারী আসনে সিমকী ইমাম খানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাহিদুল ইসলাম ধলু’র শ্রদ্ধা সীতাকুণ্ডে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা মহেশপুরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ  গণতন্ত্রের লড়াইয়ে আহত সাহসীনেত্রী অ্যাডভোকেট সিমকী ইমাম খানকে সংরক্ষিত মহিলা এমপি হিসেবে দেখতে চান উল্লাপাড়াবাসী।

চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ লিটার বাংলা মদ উদ্ধার: গ্রেফতার ২

  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
  • 209 Time View

মোঃ মুনাইম হোসেন, চুয়াডাঙ্গা জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সদা সচেষ্ট জেলা পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় মাদক ও চোরাচালান বিরোধী ধারাবাহিক বিশেষ অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে আজ ১০ এপ্রিল ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত এক সফল মাদকবিরোধী অভিযানে ১২০ (একশত বিশ) লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ হাসান মুন্সী, এসআই (নিঃ) তুহিন মিয়া এবং এএসআই (নিঃ) রনজু আহম্মেদসহ সঙ্গীয় ফোর্স। চুয়াডাঙ্গা সদর থানাধীন টাউন হল মাঠের বিপরীতে শয়ন বিলাশ হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর থেকে দুজন মাদককারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন—১। মোঃ চান্দু মন্ডল (৫৫), পিতা- মোঃ শুকুর আলী, মাতা- মোছাঃ সায়েরা খাতুন ২। মোঃ একরামুল হোসেন জোয়ার্দ্দার (৩৫), পিতা- বখতিয়ার হোসেন জোয়ার্দ্দার, মাতা- ছবুরা বেগম দুজনেই চুয়াডাঙ্গা জেলার দৌলতদিয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।তাদের হেফাজত হতে ১২০ লিটার বাংলা মদ জব্দ করা হয় এবং তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি ইসলামী নৈতিকতা ও পারিবারিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। মাদক শুধু ব্যক্তিকে নয়, ধ্বংস করে পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যৎ। এ থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজন সচেতনতা, সংযম এবং আল্লাহভীতি। চুয়াডাঙ্গা জেলা পুলিশের এই অভিযান সমাজকে মাদকমুক্ত ও সুস্থ ধারার পথে ফিরিয়ে আনার এক প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST