1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জনগনের ভালোবাসায় সিক্ত হলেন দুলাল বিশ্বাস
March 15, 2026, 4:05 pm
Title :
নওগাঁয় পৈত্রিক সম্পত্তির দাবিতে বৃক্ষ রোপণ, হামলার অভিযোগ মামার রমজান উপলক্ষে উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্টীয় মর্যাদায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত ধামইরহাট সীমান্তে ১৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নে গরিব-অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ সীতাকুণ্ডে ভূঁইয়া পাড়া যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তর শ্যামলী পশ্চিম আগারগাঁও সমাজ কল্যাণ সমিতির ইফতার মাহফিল ঈদের কেনাকাটায় সরগরম উল্লাপাড়ার মার্কেটগুলো কুড়িগ্রামে সোনাহাট ব্রীজে ১০ টনের অধিক মালামাল বোঝাই যানবাহন চলাচলে নিষেধ থাকলেও মানা হচ্ছে না নিদের্শনা কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরবের খেজুর বিতরণ

জনগনের ভালোবাসায় সিক্ত হলেন দুলাল বিশ্বাস

  • Update Time : রবিবার, জুলাই ২৩, ২০২৩
  • 222 Time View

সুজন বিশ্বাস শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ হাজার হাজার জনগনের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সহ-সভাপতি ও বিশ্বাস বিল্ডার্স এবং দৈনিক কালবেলা মিডিয়ার এমডি নজরুল ইসলাম দুলাল। তিনি জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ রোববার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের এমপি আব্দুল হাই এর সভাপতিত্বে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভা শেষে দুলাল বিশ্বাসকে অভ্যর্থনা জানাতে শৈলকুপার ভাটই বাজারে শত শত গাড়ী ও হাজারো বাইক নিয়ে নেতা কর্মীদের জমায়েত শুরু হয়। এরপর বিকেলে ভাটই বাজার থেকে তাকে ফুল দিয়ে বরন করে প্রথমে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আনা হয়। সেখানে সংর্বধনা দিয়ে মনোহরপুর ও বগুড়া ইউনিয়ন হয়ে তাকে নিজ গ্রাম আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়ায় নিয়ে যায় নেতাকর্মীরা। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার জাহান বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাড, আজাদ রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নব-নির্বাচিত এই সহ-সভাপতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ শৈলকুপা আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষনায় নড়েচড়ে বসতে শুরু করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এতে করে সাধারণ ভোটারদের মাঝেও উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST