1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজের গৌরবোজ্জ্বল সাফল্য
February 19, 2026, 5:45 am
Title :
মেঘনার করালগ্রাসীরা এখন নওগাঁর জনমানুষের দ্বারে দ্বারে নওগাঁয় শিক্ষাঙ্গনে সস্ত্রাশ, রসাতলে শিক্ষার আদর্শ স্থানীয় সরকার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন আব্দুস সালাম নওগাঁ সীমান্তে বিজিবি জওয়ানদের জন্য ভেস্তে গেল মদের বড়সড় চালান। সংরক্ষিত নারী আসনে সিমকী ইমাম খানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাহিদুল ইসলাম ধলু’র শ্রদ্ধা সীতাকুণ্ডে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা মহেশপুরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ  গণতন্ত্রের লড়াইয়ে আহত সাহসীনেত্রী অ্যাডভোকেট সিমকী ইমাম খানকে সংরক্ষিত মহিলা এমপি হিসেবে দেখতে চান উল্লাপাড়াবাসী।

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজের গৌরবোজ্জ্বল সাফল্য

  • Update Time : বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
  • 27 Time View

 মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সরকারি আকবর আলী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) নির্বাচিত হয়েছেন সরকারি আকবর আলী কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মোঃ রাশিদুল হাসান। তাঁর দক্ষ পাঠদান, শিক্ষার্থীবান্ধব মনোভাব ও একাডেমিক নেতৃত্ব এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ ইয়াহিয়া। বিএনসিসি কার্যক্রমে তাঁর নিষ্ঠা ও ক্যাডেট গঠনে অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছে অত্র কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোছাঃ জাকিয়া সুলতানা। শিক্ষাক্ষেত্রে নিয়মিত সাফল্য, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের কারণে সে এই সম্মান অর্জন করে। অন্যদিকে, শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডেট নির্বাচিত হয়েছে ক্যাডেট ল্যান্স কর্পোরাল মোছাঃ আফছানা খাতুন (জিম)। নেতৃত্বগুণ, শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলাবোধে তার কৃতিত্ব বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এই সাফল্যে সরকারি আকবর আলী কলেজ পরিবার গর্বিত। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্বাচিত সকল শিক্ষক ও শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে এবং ভবিষ্যতেও শিক্ষা ও শৃঙ্খলার ক্ষেত্রে তারা আরও উজ্জ্বল সাফল্য অর্জন করবে—এমন আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST