1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জুড়ীতে সাংবাদিক মনিরুলের বেপরোয়া চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
138th Birth Anniversary (Shuvo Jonmo Mohotshob) of Sree Sree Thakur Anukul Chandra জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজের গৌরবোজ্জ্বল সাফল্য জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে উপকুলীয় পেকুয়া রাজাখালীতে মগভোটিং ও যুব অরিয়েন্টেশন সম্পন্ন নওগাঁয় আলোকবর্তিকার চিরবিদায় হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী পৌষের মেলা অনুষ্ঠিত সীতাকুণ্ডে গণভোট-২৬ উপলক্ষ্যে গণভোটের প্রচার ও ভোটাদের উদ্বুদ্ধকরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান কোটচাঁদপুরে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে জরিমানা উল্লাপাড়ায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

জুড়ীতে সাংবাদিক মনিরুলের বেপরোয়া চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৪৪ Time View

জালালুর রহমান, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বেলাগাওয়ের বাসিন্দা কাঠমেস্ত্রী মৃত ধনু মিয়ার ছেলে সংবাদকর্মী মনিরুলের উপজেলাব্যাপি বেপরোয়া চাঁদাবাজির অভিযোগে (২ জুন) সোমবার বিকেলে জুড়ীর সাগরনাল চৌমুহনীতে সচেতন জুড়ী সমাজের ব্যানারে এলাকাবাসীর উদ্যেগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মানববন্ধনে মনিরের বিরুদ্ধে অভিযোগ এনে বক্তব্য রাখেন ভুক্তভোগী প্রাইম এজেন্ট ব্যাংকের এজেন্ট সাব্বির আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন সাগরনাল চৌমুহনীর বিশিষ্ট ব্যবসায়ী মুহিবুর রহমান পাবেল, ব্যবসায়ী বাবুল আহমদ, প্রবাসী সায়েম আহমদ, ন্থানীয় বাসিন্দা রুমন আহমদ ও জাকির হোসেন প্রমূখ। বক্তারা সংবাদকর্মী সিলেট বিডিনিউজ ও মাই টিভির জুড়ী প্রতিনিধি মনিরুল কে ভুয়া সাংবাদিক আখ্যায়িত করে তার নানান অপকর্ম তুলে ধরেন। সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে বেপরোয়া চাঁদাবাজি, নিরীহ সাধারন মানুষকে হয়রানিসহ বিভিন্ন দফতরের সিনিয়র কর্মকর্তাদের জিম্মি করে তথ্য সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। মানববন্ধন শেষে ভুক্তভোগী স্থানীয় উত্তেজিত জনতা “হই হই-রই রই, মনির চুরা গেলো কই” শ্লোগানে সাগরনাল চৌমুহনীতে মিছিল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST