1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
দৈনিক কালবেলার ভিডিও সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীফ উসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে সীতাকুণ্ড ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সীতাকুণ্ডে অবৈধ ভাবে সমুদ্র থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন নওগাঁয় শত্রুতার জেরে আমগাছ নিধনের অভিযোগ নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা শৈলকুপায় ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক নওগাঁয় ৫ দিন ব্যাপী কাব ক্যাম্পুরীর আয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়ান-স্টপ সলিউশন সেন্টার (OSSC) প্রতিষ্ঠার বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত Legal Aid Camp in Dinajpur Suicide prevention: Suicide…..This is sad news. জেন্ডারভিত্তিক বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এর তীব্রতা:

দৈনিক কালবেলার ভিডিও সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২০৩ Time View
আশরাফুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আনোয়ারুল আজীম (আনার) এমপি মহাদয় দৈনিক কালবেলা পত্রিকার অনলাইনে প্রচারিত একটি ভিডিও সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। ২৪ শে আগষ্ট বৃহস্পতিবার রাত ৯টায় কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জরুরীভাবে সাংবাদিকদের উপস্থিতিতে তার বক্তব্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে সংসদ সদস্য জননেতা জনাব মোঃ আনোয়ারুল আজীম (আনার) এমপি মহাদয় জানান, বুধবার রাতে কালীগঞ্জ উপজেলা কৃষকলীগ কতৃক আয়োজিত ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে হত্যা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। ওই অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে আমি যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদীর সঠিক বিচার নিয়ে কথা বলি। ওই বক্তব্যের কিছু অংশ আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও বিতর্কীত করতে দৈনিক কালবেলা অনলাইনে সংবাদ প্রচার করা হয়। সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংসদ আনার এমপি মহাদয় বলেন, ভিডিও সংবাদটিতে শুধু আমাকে নয়, ঐতহ্যিবাহি দল আওয়ামীলীগ ও সরকারকেও ছোট করেছে। ফলে উক্ত সংবাদের বিষয়ে আইনি ব্যবস্থা নিবেন বলে সংবাদ সম্মেলনে জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র জনাব আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি জনাব আবুল কালাম আজাদ, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক নাসিম উদ্দিন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব নাজমুল হাসান নাজিম, সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST