1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীফ উসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে সীতাকুণ্ড ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সীতাকুণ্ডে অবৈধ ভাবে সমুদ্র থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন নওগাঁয় শত্রুতার জেরে আমগাছ নিধনের অভিযোগ নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা শৈলকুপায় ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক নওগাঁয় ৫ দিন ব্যাপী কাব ক্যাম্পুরীর আয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়ান-স্টপ সলিউশন সেন্টার (OSSC) প্রতিষ্ঠার বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত Legal Aid Camp in Dinajpur Suicide prevention: Suicide…..This is sad news. জেন্ডারভিত্তিক বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এর তীব্রতা:

নওগাঁয় ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৯ Time View

। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার সীমান্ত ঘেঁসা উপজেলা ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে ইটভাটা মালিক ও শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার সকালে ধামইরহাট উপজেলা চত্বরের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ইটভাটা মালিক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রশাসনের সিদ্ধান্তে হঠাৎ করে ইটভাটা বন্ধ করে দেওয়ায় হাজারো শ্রমিক বেকার হয়ে পড়ছে। তারা অবিলম্বে ইটভাটা চালু করে শ্রমজীবী মানুষের জীবিকা রক্ষার দাবি জানান। এসময় বক্তব্য রাখেন, ১নং ধামইরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ভাটা মালিক সমিতির সভাপতি দেওয়ান ওয়াজেদ আলী কবির, ভাটা মালিক সমিতির সহ সভাপতি ও উপজেলা যুবদলের দুইবারের সাবেক আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও ভাটা সমিতির সাধারণ সম্পাদক আখরাজুল ইসলাম চৌধুরীসহ আরো অনেকে, এসময় বক্তারা বলেন, “ইটভাটা বন্ধের এই সিদ্ধান্ত অমানবিক। এতে শুধু মালিকরা নয়, হাজারো শ্রমিক ও দিন মজুরি পরিবার অনিশ্চয়তার মুখে পড়বে। সরকারের প্রতি আমাদের আহ্বান, বিষয়টি পুনর্বিবেচনা করে ভাটাগুলো চালু করার অনুমতি প্রদান করুন। ” বক্তারা আরও বলেন, ইটভাটাগুলোর পরিবেশগত দিকসমুহ ঠিক রেখে বৈধভাবে পরিচালনার জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন, যাতে পরিবেশ ও জীবিকা—দুইই সুরক্ষিত থাকে।মানববন্ধন শেষে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এই ইটভাটায় কাজ করে হাজারো অসহায় খেটে-খাওয়া মানুষের জীবিকা নির্বাহ হয়।হটাৎ করে বন্ধ করে দেয়া ফলে এই পরিবারগুলো পথে বসা ছাড়া অন্য কোন উপায় থাকবে না। বিধায় সরকারের সুদৃষ্টি তারা একান্ত ভাবে কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST