1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁ সীমান্তে দুই চোরাকারবারী আটক, সঙ্গে নিষিদ্ধ ট্যাপেন্টাডল জব্দ
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীফ উসমান বিন হাদির উপর হামলার প্রতিবাদে সীতাকুণ্ড ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সীতাকুণ্ডে অবৈধ ভাবে সমুদ্র থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন নওগাঁয় শত্রুতার জেরে আমগাছ নিধনের অভিযোগ নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা শৈলকুপায় ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক নওগাঁয় ৫ দিন ব্যাপী কাব ক্যাম্পুরীর আয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়ান-স্টপ সলিউশন সেন্টার (OSSC) প্রতিষ্ঠার বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত Legal Aid Camp in Dinajpur Suicide prevention: Suicide…..This is sad news. জেন্ডারভিত্তিক বৈষম্য এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এর তীব্রতা:

নওগাঁ সীমান্তে দুই চোরাকারবারী আটক, সঙ্গে নিষিদ্ধ ট্যাপেন্টাডল জব্দ

  • প্রকাশিত সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৮ Time View

। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার সীমান্ত ঘেঁসা ধামইরহাট উপজেলার পূর্ব নন্দনপুর এলাকায় বিশেষ অভিযানে দুই চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় নেশাজাতীয় ৪৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত বুধবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০/৭-এস থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় দুইজন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয় টহলরত জওয়ান গন। আটক কৃতরা হলেন— ১️মোঃ রইহান (২৩), পিতা মোঃ সাইদুর রহমান, গ্রাম মঙ্গললিয়া; ২️মোঃ আবু হানিফা (২২), পিতা মোঃ গোলাম মোস্তফা, গ্রাম রঘুনাথপুর; উভয়ের ঠিকানা: পোস্ট রঘুনাথপুর, থানা ধামইরহাট, জেলা নওগাঁ। বিজিবি জানায়, আটক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, এবং জব্দকৃত মালামালসহ তাদের থানায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হবে। এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস, বলেন “নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST