1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ধর্ম অবমাননার অভিযোগ তদন্তে ৬ সদস্যের কমিটি 
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ধর্ম অবমাননার অভিযোগ তদন্তে ৬ সদস্যের কমিটি 

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১০৮ Time View

ইয়াছিন, নজরুল বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কতিপয় শিক্ষার্থীদের দ্বারা ধর্ম অবমাননা এবং মাদক কেন্দ্রিক সংশ্লিষ্টতার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  মঙ্গলবার(১৫ এপ্রিল) এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিল হোসেনকে আহ্বায়ক এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে সদস্য-সচিব করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।  কমিটির অন্য সদস্যরা হলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা(মাওলা প্রিন্স),ফোকলোর বিভাগের  সহকারী অধ্যাপক বাকীবিল্লাহ (সাকার মুস্তাফা), সহকারী প্রক্টর আলিম মিয়া এবং সহকারী প্রক্টর তরিকুল ইসলাম জনি। কমিটিকে আগামীর ১০ কার্যদিবসের মধ্যে ঘটনার অনুসন্ধান পূর্বক তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  এর আগে মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) কে কটুক্তি, নিজেকে গড বলে দাবি করা, শিক্ষার্থীদের মাদকসেবনে বাধ্য করা সহ ধর্ম অবমাননার একাধিক অভিযোগ উঠে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে।এই ঘটনায় ধর্ম অবমাননার সাথে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ এবং বিভাগ থেকে তাদেরকে বয়কটের ডাক দেন  ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অন্য শিক্ষার্থীরা। এছাড়াও  ধর্ম অবমাননা এবং মাদক সংশ্লিষ্টতার ঘটনার প্রতিবাদ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কয়েক দফায় বিক্ষোভ করে ইসলাম প্রিয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই তদন্ত কমিটি গঠন করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST