1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোয়াখালীতে বিএনপি'র লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল
March 12, 2026, 7:28 am
Title :
নওগাঁয় ৭০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কেজি গাজাসহ ০২ জন মাদক ব্যাবসায়ী আটক কোটচাঁদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা জীবননগরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মামলা বাণিজ্য নিয়ন্ত্রণ ও গুম বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী তরুণদের কণ্ঠে সমতার অঙ্গীকার: নারী-পুরুষ সমতার বার্তায় মুখর আন্তর্জাতিক নারী দিবস উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  চাঞ্চল্যকর মিতু হত্যা: সেপটিক ট্যাংকে লাশ গোপন, আটক ৪ জন আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল

নোয়াখালীতে বিএনপি’র লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল

  • Update Time : বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩
  • 182 Time View

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর চাটখিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের নির্দেশে উপজেলায় লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় চাটখিল বাজারে উপজেলায় বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা, পৌরসভা বিএনপির আহ্বায়ক শামসুল আরেফিন শামীম সদস্য সচিব আহসানুল হক মাসুদ এর নেতৃত্বে উপজেলা পৌরসভা বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে চাটখিল বাজারের দোকান ও জনগণের মাঝে লিফলেট বিতরণ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। লিফলেট বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, আনিছ আহমেদ হানিফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জগলু, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মাসুদ হাজী, আইনজীবী ফোরামের নেতা এডভোকেট আনোয়ার হোসেন ভূঁইয়া, পৌরসভা মৎস্যজীবি দলের আহ্বায়ক মিলন, ছাত্রদলের নেতা শাহাদাত হোসেন মুরাদ সহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ এই ডামি নির্বাচন ও অবৈধ নির্বাচন কমিশনারকে মানবে না। তারা এই নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। উপস্থিত নেতাকর্মীরা এসময় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST