1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোয়াখালীতে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান কে সংবর্ধনা প্রদান
May 20, 2026, 6:55 pm
Title :
পত্নীতলায় ভূমিসেবা মেলার উদ্বোধন কোটচাঁদপুরে মিনিস্টারের “হাম্বা অফার সিজন-৩” : ফ্রিজ কিনে গরু জিতলেন ক্রেতা নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান কে সংবর্ধনা প্রদান

  • Update Time : শুক্রবার, আগস্ট ৪, ২০২৩
  • 308 Time View

ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিলে কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া সাংবাদিকদের পক্ষ থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বৃহত্তম নোয়াখালীর কৃতি সন্তান দৈনিক আমাদের সময় পত্রিকায় উপজেলা প্রতিনিধি সাংবাদিক মেহেদী হাসান রুবেল ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকাল ৫টায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে বিএমএসএফ চাটখিল শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক যায়যায় কাল পত্রিকার জেলা প্রতিনিধি ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালীর বার্তার সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাছান, উপজেলা বিএমএসএফ এর কোষাধ্যক্ষ আনোয়ারুল আজিম, দৈনিক অনন্ত বাংলার বিশেষ প্রতিনিধি মাহবুবুর রহমান পিংকু, দৈনিক গণকন্ঠের উপজেলা প্রতিনিধি মনির হোসেন সোহেল, আলী হোসেন হিরণ প্রমূখ। অপরদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল ভূঁইয়াকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আনিছ আহমেদ হানিফ, ইয়াছিন চৌধুরী, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি ম.ব.হোসাইন নাঈম, যুগ্ম-সাধারন স্বপন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাছান, দপ্তর সম্পাদক নূর হোসেন খোকন, আনোয়ারুল আজিম, মনির হোসেন সোহেল, মৃণাল কান্তি দাস প্রমূখ। বক্তারা জানান, চাটখিলের কৃতি সন্তান মেহেদী হাসান রুবেল সারা বাংলাদেশের সাংবাদিকদের এক বিশাল দায়িত্ব পেয়েছে। সেই সাথে নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের পাশে থাকবেন এবং বাংলাদেশে মফস্বল সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে চাটখিলের সুনাম অক্ষুন্ন রাখবেন। বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রুবেল ভূঁইয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাটখিল আজম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST