1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোয়াখালীর চাটখিলে জাহাঙ্গীর টাওয়ারের মালিকের বিরুদ্ধে মানববন্ধন
March 15, 2026, 4:05 pm
Title :
নওগাঁয় পৈত্রিক সম্পত্তির দাবিতে বৃক্ষ রোপণ, হামলার অভিযোগ মামার রমজান উপলক্ষে উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্টীয় মর্যাদায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত ধামইরহাট সীমান্তে ১৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নে গরিব-অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ সীতাকুণ্ডে ভূঁইয়া পাড়া যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তর শ্যামলী পশ্চিম আগারগাঁও সমাজ কল্যাণ সমিতির ইফতার মাহফিল ঈদের কেনাকাটায় সরগরম উল্লাপাড়ার মার্কেটগুলো কুড়িগ্রামে সোনাহাট ব্রীজে ১০ টনের অধিক মালামাল বোঝাই যানবাহন চলাচলে নিষেধ থাকলেও মানা হচ্ছে না নিদের্শনা কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৌদি আরবের খেজুর বিতরণ

নোয়াখালীর চাটখিলে জাহাঙ্গীর টাওয়ারের মালিকের বিরুদ্ধে মানববন্ধন

  • Update Time : শনিবার, অক্টোবর ১৪, ২০২৩
  • 296 Time View

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিলে জাহাঙ্গীর টাওয়ারের মালিক জাহাঙ্গীর কর্তৃক জোরপূর্বক পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ভীমপুর এলাকার জনগণ। শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার পৌর বাজারের রামগঞ্জ-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত জাহাঙ্গীর টাওয়ার এর সামনের অবস্থিত জমির মালিকেরা নবনির্মিত টাওয়ারের সামনে তাদের নিজ বসতঘরের বাহিরে এই মানববন্ধন করেন। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, জাহাঙ্গীর টাওয়ার এর মালিক জাহাঙ্গীর এই টাওয়ার নির্মাণ করার পর থেকে তাদেরকে নিজেদের বসতভিটা থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করতেছে। ন্যায্য মূল্যের চেয়ে কয়েকগুণ কম টাকার বিনিময়ে আমাদের কে নিজেদের পৈতৃক বসতভিটা বিক্রি করার জন্যও বিভিন্নভাবে বল প্রয়োগ করছেন। মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাইদুল হক কালুর ছেলে মোরশেদ গাজী, আবু তাহেরের ছেলে সালেহ আহমদ, মৃত লকিত উল্লাহর ছেলে ওমর ফারুক, মৃত আব্দুল হালিমের সন্তান বেলায়েত হোসেন ও মানিক হোসেন, মৃত রফিক উল্লাহর সন্তান দুলাল হোসেন লিটন ও নাজমা আক্তার, ওমর ফারুকের স্ত্রী ঝর্না আক্তার, মানিক হোসেনের স্ত্রী সাথী আক্তার, জাকির হোসেনের স্ত্রী রোকেয়া বেগম, বেলায়েত হোসেনের স্ত্রী শারমিন আক্তার, মৃত আব্দুল হালিমের স্ত্রীর রহিমা বেগম, ইসমাইলের স্ত্রী রেবু প্রমূখ। উপস্থিত প্রত্যেকেই ভুক্তভোগী বলে জানান। মানববন্ধন থেকে তারা প্রশাসনের কাছে এর সুবিচার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST