1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ফুলবাড়ীতে ১৬৫ পিস ইয়াবাসহ মা-ছেলে আটক
October 12, 2026, 9:33 am
Title :
নওগাঁর পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ নওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৪ জন গ্রেপ্তার চৌগাছার জে টি কে ইউ দাখিল মাদ্রাসার পাঠদান কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনগত সেবা সহজলভ্য করা এবং সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়: দিনাজপুর বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬: অন্ধত্ব প্রতিরোধ ও সবার জন্য মানসম্মত চক্ষুসেবা দুর্গোৎসব ও নিরাপত্তা হুমকি ও গালিগালাজের অভিযোগে চাটখিলে বিএনপি নেতা আবু তাহের আজাদ কারাগারে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা: আইনি ও মানসিক স্বাস্থ্যসেবায় সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকারের গুরুত্ব: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: সচেতনতা, গুরুত্ব ও আমাদের করণীয়:

ফুলবাড়ীতে ১৬৫ পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
  • 189 Time View

মাহবুব লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা-ছেলেকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার নাগদহ এলাকায় অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন ওই এলাকার জোবেদ আলীর ছেলে নুর আমিন ভুট্টু (২৫) ও তার মা মোছাঃ জামিরন বেগম (৫৮)। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাশিয়ারছড়ার নাগদহ এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম মাদক উদ্ধার অভিযান চালায়। গোপন সংবাদদাতার তথ্যানুযায়ী ওই এলাকার জোবেদ আলীর বসতবাড়িতে গিয়ে তার ছেলে নুর আমিন ভুট্টোর শরীর তল্লাশি করে ৯৫ পিস এবং নুর আমিনের মা জামিরন বেগমের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় তাদের কাজ থেকে দুটি বাটন মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১২শ’ টাকা জব্দসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পেশাদার মাদক কারবারি হিসেবে স্বীকার করে এবং মাদক কারবারের সাথে জোবেদ আলীর অপর ছেলে জামরুল ইসলাম (৪০) জড়িত বলে জানায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, আটককৃত দুইজন ও পলাতক একজনসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ ও পলাতক আসামীকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST