1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বাহুবল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মাসুম, সেক্রেটারী ইমন
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

বাহুবল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মাসুম, সেক্রেটারী ইমন

  • প্রকাশিত সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ Time View

হৃদয় এস এম শাহ্-আলম হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আউয়াল তহবিলদার সবুজ এ ফলাফল ঘোষনা করেন। সভাপতি পদে ১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুম। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদের প্রতিনিধি কামরুল উদ্দিন ইমন পেয়েছেন ৯ ভোট,তার প্রতিদ্বন্দ্বী দৈনিক দেশবাংলা প্রতিনিধি এফ আর হারিছ পেয়েছেন ৫ ভোট। যুগ্ন সাধারণ সম্পাদক পদে দৈনিক কালবেলা প্রতিনিধি টিপু সুলতান জাহাঙ্গীর পেয়েছেন ৯ ভোট, তার প্রতিদ্বন্দ্বী দৈনিক আমার সংবাদের প্রতিনিধি জুবায়ের আহমদ পেয়েছেন ৫ ভোট। ১৫ জন ভোটারের মধ্যে ১৪টি ভোট গ্রহণ করা হয়েছে। বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক অনন্তবাংলার সহ সম্পাদক সৈয়দ আনোয়ার আব্দুল্লা, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের ডাক প্রতিনিধি জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি আমীর আলী, নির্বাহী সদস্য পদে দেশ রুপান্তর প্রতিনিধি সোহেল আহমদ কুটি, যায়যায়দিন প্রতিনিধি হুমায়ূন কবীর, খোলা কাগজ প্রতিনিধি ছাদিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST