1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সমবায়ের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা— মোল্লাহাটে জাতীয় সমবায় দিবস উদযাপন
March 4, 2026, 6:33 am
Title :
উল্লাপাড়ায় ‘মাই শপ’-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ নওগাঁ সীমান্তে ১৭০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার নওগাঁয় অনলাইন জুয়ার রাঘব এজেন্ট আটক নওগাঁয় ফেন্সিডিলের চালান জব্দ মহেশপুরে আনোয়ার হোসেনের মৃত্যুতে এমপি অধ্যাপক মতিয়ার রহমানের শোক মহেশপুরে আনোয়ার হোসেনের মৃত্যুতে এমপি অধ্যাপক মতিয়ার রহমানের শোক ঝিনাইদহে ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠনের সম্মানে শিবিরের ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল আইনমন্ত্রী বলেন-সরকার যে বেতন দেয় সেই বেতনে আপনাদের চলতে হবে!

সমবায়ের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা— মোল্লাহাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

  • Update Time : শনিবার, নভেম্বর ১, ২০২৫
  • 164 Time View

 রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। তিনি বলেন, “সমবায় জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সমাজ ও অর্থনীতির উন্নয়নে সমবায়ের ভূমিকা অপরিসীম।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা ও থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলী, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সফল সমবায়ী আব্দুল হামিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও সমবায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে “উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়ন প্রকল্প” এর আওতায় সুবিধাভোগী সমবায়ীদের মধ্যে চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST