আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নবাসীর প্রতি বিনীত নিবেদন ও দোয়া প্রার্থনা বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের সম্মানিত সর্বস্তরের ভোটার ভাই-বোন, মুরুব্বিয়ান এবং তরুণ সমাজ, আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম গ্রহণ করবেন। আমি ইশতিয়াকুল আলম, সাবেক কেন্দ্রীয় ৯০ দশকের ছাত্রনেতা। আপনারা জানেন, আমি আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। বিগত ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আনারস মার্কা নিয়ে এবং ২০১৬ সালের নির্বাচনে ধানের শীষ মার্কা নিয়ে আপনাদের মূল্যবান সমর্থন ও ভালোবাসা পেয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আপনাদের সেই ভালোবাসা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এলাকার সার্বিক উন্নয়ন, অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি আদর্শ, আধুনিক ও বৈষম্যহীন ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষ্যে আমি আগামী ২০২৬ সালের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। হাজারো চক্রান্ত আর প্রতিকূলতার মাঝেও আমি ভিয়াইল ইউনিয়নের সাধারণ মানুষের ভালোবাসা ও অধিকারের কথা বলতে কখনো দ্বিধাবোধ করিনি। একজন সাবেক ছাত্রনেতা হিসেবে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং জনগণের অধিকার আদায় করাই আমার রাজনৈতিক শিক্ষা। নির্বাচনী আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পূর্বে আমি আপনাদের সবার দোয়া, আর্শীবাদ ও আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনাদের একেকটি মূল্যবান পরামর্শ ও দোয়া আমাকে আগামী দিনের পথ চলায় শক্তি জোগাবে। আসুন, আমরা সবাই মিলে আমাদের ভিয়াইল ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করি। নিবেদক: আপনারই সুখ-দুঃখের সাথি, ইশতিয়াকুল আলম সাবেক কেন্দ্রীয় ৯০ দশকের ছাত্রনেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী, ৯ নম্বর ভিয়াইল ইউনিয়ন পরিষদ, চিরিরবন্দর, দিনাজপুর। প্রচারে ও সৌজন্যে: যাদব চন্দ্র রায় সভাপতি, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (BJSS), দিনাজপুর জেলা শাখা। মোবাইল: ০১৭১৬৮৭৮৮৪৪ ই-মেইল: cdcdinajpur@yahoo.com