1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ইভটিজিং প্রতিরোধে সংঘর্ষ র্প্রাণ গেল যুবকের
March 1, 2026, 4:57 am
Title :
রমজান উপলক্ষে নিটোরে ড্যাবের ইফতার ও দোয়া মাহফিল সীতাকুণ্ডে বেলাল হত্যা মামলার রায় এক আসামির যাবজ্জীবন ইভটিজিং প্রতিরোধে সংঘর্ষ র্প্রাণ গেল যুবকের কোটচাঁদপুরে মানবিক উদ্যোগ রিকশাচালকদের পাশে দাঁড়াল এসএসসি ’৯৭ ব্যাচ উল্লাপাড়ায় ঈদ উপহার বিতরণ: অসহায়দের পাশে অ্যাডভোকেট সিমকী ইমাম খান নওগাঁয় দুই ছিনতাই কারী আটক। উল্লাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে ৫ কোটি টাকার ড্রেন প্রকল্পের উদ্বোধন নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট: থানায় অভিযোগ শাহজাদপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ সীতাকুণ্ডে দিনদুপুরে পথচারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

ইভটিজিং প্রতিরোধে সংঘর্ষ র্প্রাণ গেল যুবকের

  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
  • 34 Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাথপুর ও রশিদপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত শাহ আলম রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।

বৃহস্পতিবার রাতে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে আড্ডা দিতেন এবং মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে রশিদপুর গ্রামের লোকজন একাধিকবার তাদের সতর্ক করেন।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে কয়েকজন আহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শাহ আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন,ঘটনার বিষয়টি আমরা জেনেছি। এখনো কোনো পক্ষ মামলা করেনি।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST