1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী পৌষের মেলা অনুষ্ঠিত
March 4, 2026, 11:39 am
Title :
উল্লাপাড়ায় ‘মাই শপ’-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ নওগাঁ সীমান্তে ১৭০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার নওগাঁয় অনলাইন জুয়ার রাঘব এজেন্ট আটক নওগাঁয় ফেন্সিডিলের চালান জব্দ মহেশপুরে আনোয়ার হোসেনের মৃত্যুতে এমপি অধ্যাপক মতিয়ার রহমানের শোক মহেশপুরে আনোয়ার হোসেনের মৃত্যুতে এমপি অধ্যাপক মতিয়ার রহমানের শোক ঝিনাইদহে ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠনের সম্মানে শিবিরের ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল আইনমন্ত্রী বলেন-সরকার যে বেতন দেয় সেই বেতনে আপনাদের চলতে হবে!

উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী পৌষের মেলা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
  • 55 Time View

 মোঃ সুজন আহমেদ সিরাজগঞ্জ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী পৌষের মেলা অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর ফুটবল মাঠ প্রাঙ্গণে বুধবার (১৪ জানুয়ারি) সারাদিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। মেলায় লাঠিবাড়ি খেলা, নাগরদোলা, শিশুদের বিভিন্ন খেলনা, খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর নানা ধরনের দোকানপাট বসে। গ্রামীণ ঐতিহ্য ও বিনোদনে ভরপুর এই মেলায় হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করেন। উক্ত মেলায় বাঙ্গালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং মোঃ গোলাম কিবরিয়া পিনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া-সলঙ্গা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী, সাবেক দুইবারের সংসদ সদস্য ও উল্লাপাড়াকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার রূপকার এম. আকবর আলী, এ সময় আরও উপস্থিত ছিলেন, এম আকবর আলীর সুযোগ্য পুত্র মামুন আকবর, বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল জলিল সরকার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম (মাস্টার), সাংগঠনিক সম্পাদক সবুজ তালুকদারসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ মেলায় অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি ছড়িয়ে দিতেই এই ঐতিহ্যবাহী পৌষের মেলার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST