
মো. সুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উল্লাপাড়া উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. শারমিন আক্তার রিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। দুর্যোগের ক্ষতি কমাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
Leave a Reply