1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উল্লাপাড়ায় সলপের ঘোলে ফরমালিন, ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
March 10, 2026, 2:45 am
Title :
আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল নওগাঁর আত্রাইয়ে নির্মম ঘটনা কোটচাঁদপুরের সাফদারপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় ০৬ বছরের শিশু ধর্ষনের শিকার নওগাঁয় ডিবির অভিযানে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক রাজধানীর মোহাম্মদপুরে ঠাকুরগাঁও বালীয়াডাঙ্গী উপজেলা সমিতির ইফতার মাহফিল মরহুম আব্দুল হামিম মন্ডলের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল ঘোল তৈরির দুধে ভেজাল: উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা, সাংবাদিক লাঞ্ছিত ঘটনায় মামলা সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান

উল্লাপাড়ায় সলপের ঘোলে ফরমালিন, ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
  • 47 Time View

মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঐতিহ্যবাহী সলপের ঘোল তৈরির দুধে ক্ষতিকর ফরমালিন মেশা নোর দায়ে দুটি কারখানার মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ। বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে উল্লাপাড়ার সলপ এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মেসার্স সলপ ঘোল ঘর ও দধি ভাণ্ডারের মালিক মো. আব্দুল মালেক ও মো. আব্দুল খালেককে ভেজাল দুধ ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ঘোল তৈরির জন্য সংরক্ষিত দুধ পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া দুধে পানির পরিমাণ ছিল ৪৩ থেকে ৫০ শতাংশ এবং ফ্যাটের পরিমাণ ছিল ৯ দশমিক ৭ শতাংশ, যা মানবদেহের জন্য ক্ষতিকর বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল ও মাঠা তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল এবং বোতলের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। খাদ্যপণ্যে নিষিদ্ধ কেমিক্যাল মিশিয়ে জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলা হচ্ছিল বলে জানান অভিযানে থাকা কর্মকর্তারা। অভিযানকালে প্রায় ৩০০ কেজি ভেজাল দুধ জব্দ করে ধ্বংস করা হয়। সলপের ঘোল সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি শতবর্ষী ঐতিহ্যবাহী পানীয়, যার চাহিদা বিশেষ করে রমজান মাসে কয়েকগুণ বেড়ে যায়। তবে কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় এবং দুধ দীর্ঘসময় পচনমুক্ত রাখতে ক্ষতিকর ফরমালিন ব্যবহার করছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST