মোঃসুজন আহমেদ উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে গরিব ও অসহায় মানুষের মাঝে সরকারিভাবে ভিজি এফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে ইউনিয়নের দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। কর্মসূচির আওতায় ৩৩৬০ কার্ডদারী উপকারভোগী পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা সমবায় অফিসার মারুফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রেকাবসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সরকারের এই ভিজিএফ কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এতে করে অনেক নিম্নআয়ের পরিবার ঈদকে সামনে রেখে কিছুটা স্বস্তি পাচ্ছে। এ সময় ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা সমবায় অফিসার মারুফ হোসেন বলেন, সঠিকভাবে তালিকা প্রস্তুত করে সুন্দর ও সুষ্ঠুভাবে প্রকৃত দরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে এবং পুরো কার্যক্রম স্বচ্ছভাবে সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। উপকারভোগী কয়েকজন জানান, সরকারের এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। তারা এ ধরনের সহায়তা অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।