। মাহবুব লিটু ফুলবাড়ী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ফুলবাড়ী উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (২১ নভেম্বর) সকাল (১১:৩০)মিনিটে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত পঃপ কর্মকতা রুজিনা আক্তার,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ছানোয়ার হোসেন ,উপজেলা পরিসংখ্যান অফিসার আব্দুল মজিদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক মিলন, বিজিবি প্রতিনিধি হাদিউল রহমান। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কমকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বিন্দু। সভায়, উপজেলা আইন-শৃঙ্খলা, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্য বিবাহ, সন্ত্রাস ও নাশকতা, সড়ক নিরাপত্তা, নৌ-দুর্ঘটনা প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও জন্ম-মৃত্যু নিবন্ধনের বিষয়ে আলোকপাত করা হয়।