1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
March 11, 2026, 5:05 pm
Title :
কোটচাঁদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা জীবননগরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মামলা বাণিজ্য নিয়ন্ত্রণ ও গুম বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী তরুণদের কণ্ঠে সমতার অঙ্গীকার: নারী-পুরুষ সমতার বার্তায় মুখর আন্তর্জাতিক নারী দিবস উল্লাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  চাঞ্চল্যকর মিতু হত্যা: সেপটিক ট্যাংকে লাশ গোপন, আটক ৪ জন আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল নওগাঁর আত্রাইয়ে নির্মম ঘটনা

কোটচাঁদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

  • Update Time : বুধবার, মার্চ ১১, ২০২৬
  • 12 Time View

 শামীম খাঁন, কোটচাঁদপুর, ঝিনাইদহ। ঝিনাইদহের কোটচাঁদপুরে ২৫ মার্চ গণহত্যা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। (১১ মার্চ) বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার মো এনামুল হাসান। তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথ মর্যাদা ও ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য দিয়ে উদযাপন করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কুচকাওয়াজ, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করা হয়। অতিথিরা বক্তব্য বলেন, জাতীয় দিবসগুলো শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তরুণ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিতে হবে। এজন্য উপজেলা প্রশাসনের নেওয়া কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো,সোহেল রানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ মো, আসাদউজ্জামন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমানউল্লাহ আল মামুন, কৃষি অফিসার মো,জাহিদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো,জহিরুল ইসলাম মৎস্য অফিসার মো,দ্বীন ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার, এনসিপি নেতা মো, হৃদয় আহসান প্রমুখ। এ সময় ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষক, ব্যাবসায়ী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ নানা শ্রোণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST