আব্দুর রউফ ঝিনাইদহ, কোটচাঁদপুর প্রতিনিধিঃ
কোটচাঁদপুর পৌর শহরের ২ নং ওয়ার্ডের বনানীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াসেল হক জটু মিয়ার ১০ শতক জমিতে নতুন মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহিদুজ্জামান সেলিম।
রবিবার সকালে ২ নং ওয়ার্ডের সকল শ্রেণির মানুষদের সাথে নিয়ে ভিত্তি প্রস্তর এর কাজ শুভ উদ্ভোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন গাবতলা কাজীপাড়া মসজিদের খতিব জনাব, শাহিনুর ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি কামরুল হাসান,সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।