1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুর পৌর ৩ নং ওয়ার্ডে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী ও স্বামী নিগৃহীতা ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত
March 10, 2026, 6:20 pm
Title :
উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  চাঞ্চল্যকর মিতু হত্যা: সেপটিক ট্যাংকে লাশ গোপন, আটক ৪ জন আমি আপনাদের নেতা নই, সন্তান কোটচাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিলে শিমুল নওগাঁর আত্রাইয়ে নির্মম ঘটনা কোটচাঁদপুরের সাফদারপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় ০৬ বছরের শিশু ধর্ষনের শিকার নওগাঁয় ডিবির অভিযানে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক রাজধানীর মোহাম্মদপুরে ঠাকুরগাঁও বালীয়াডাঙ্গী উপজেলা সমিতির ইফতার মাহফিল

কোটচাঁদপুর পৌর ৩ নং ওয়ার্ডে বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী ও স্বামী নিগৃহীতা ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩
  • 231 Time View

মোঃ আবু সুফিয়ান শান্তি ঝিনাইদহ স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বয়স্ক ভাতা, বিধবা স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ই আগস্ট) মঙ্গলবার সকাল ১০ টায় পৌর পাঠাগার মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে’এর সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র (২) জাহিদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি বেগম প্রমুখ। আলোচনা শেষে ক্বওমিয়া ক্বিরাতুল কোরআন মাদ্রাসার মুহাতিম জসিম উদ্দিন এর পরিচালনায় সকলের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মাজেদ, সংরক্ষরিত মহিলা কাউন্সিলর রত্মা পারভীন,পৌর আওয়ামী লীগ নেতা আরব বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এনায়েত উল্লাহ সৈকত সহ স্থানীয় সুধীজন ও বিভিন্ন ভাতাভূগীরা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,লাইভ ভেরিফিকেশনে পর্যায়ক্রমে ৪,৫,৬ ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সকল ভাতাভোগীদের পৌরসভার নিজ নিজ ওয়ার্ডে স্ব-শরীরে উপস্থিত হয়ে স্বাক্ষর গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST