শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি
আজ বিকেল ৫টায় নওগাঁ জেলার চাল বাজার পৌর কিচেন মার্কেটের দ্বিতীয় তলায়, গোস্ত হাটির মোড়ে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর দলীয় জেলা প্রধান কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও সকল নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।