1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান
March 4, 2026, 11:42 am
Title :
উল্লাপাড়ায় ‘মাই শপ’-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ মহেশপুরে নবনির্বাচিত এমপি মোঃ মতিয়ার রহমান-কে গণসংবর্ধনা উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার মহেশপুর পৌরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন পলাশ নওগাঁ সীমান্তে ১৭০ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার নওগাঁয় অনলাইন জুয়ার রাঘব এজেন্ট আটক নওগাঁয় ফেন্সিডিলের চালান জব্দ মহেশপুরে আনোয়ার হোসেনের মৃত্যুতে এমপি অধ্যাপক মতিয়ার রহমানের শোক মহেশপুরে আনোয়ার হোসেনের মৃত্যুতে এমপি অধ্যাপক মতিয়ার রহমানের শোক ঝিনাইদহে ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠনের সম্মানে শিবিরের ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল আইনমন্ত্রী বলেন-সরকার যে বেতন দেয় সেই বেতনে আপনাদের চলতে হবে!

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান

  • Update Time : বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
  • 45 Time View

 মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ: গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু ঢালী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার কোটচাঁদপুর উপজেলার বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন তোফাজ্জল ঢালী মার্কেট ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। উল্লেখ্য, মাজেদুল ইসলাম মিন্টু কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। তবে জামায়াতে ইসলামীতে যোগদানের পর তিনি আসন্ন উপজেলা নির্বাচনে আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, উপজেলা নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান, বায়তুলমাল সম্পাদক মাস্টার রেজাউল হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার মশিউর রহমান, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ। জামায়াতে যোগদানের কারণ সম্পর্কে মাজেদুল ইসলাম মিন্টু ঢালী বলেন, “বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST