1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঘোল তৈরির দুধে ভেজাল: উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা, সাংবাদিক লাঞ্ছিত ঘটনায় মামলা
March 9, 2026, 12:40 pm
Title :
কোটচাঁদপুরের সাফদারপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় ০৬ বছরের শিশু ধর্ষনের শিকার নওগাঁয় ডিবির অভিযানে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক রাজধানীর মোহাম্মদপুরে ঠাকুরগাঁও বালীয়াডাঙ্গী উপজেলা সমিতির ইফতার মাহফিল মরহুম আব্দুল হামিম মন্ডলের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল ঘোল তৈরির দুধে ভেজাল: উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা, সাংবাদিক লাঞ্ছিত ঘটনায় মামলা সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর সভাপতি জাহাঙ্গীর সম্পাদক আপেল নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা

ঘোল তৈরির দুধে ভেজাল: উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা, সাংবাদিক লাঞ্ছিত ঘটনায় মামলা

  • Update Time : শুক্রবার, মার্চ ৬, ২০২৬
  • 35 Time View

 মোঃ সুজন আহমেদ সিরাজগন্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সলপের ঘোল তৈরির দুধে ভেজাল পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (তারিখ) উল্লাপাড়ার সলপ এলাকায় অবস্থিত সলপ ঘোল ঘর ও সাদেক খান দই ঘর-এ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ। অভিযানকালে ঘোল ও দই তৈরির জন্য পাইকারদের কাছ থেকে আনা দুধে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অতিরিক্ত পানির উপস্থিতি পাওয়া যায়। এ সময় সলপ ঘোল ঘর ও দধি ভাণ্ডারের মালিক মোঃ আব্দুল মালেক এবং মোঃ আব্দুল খালেককে ভোক্তা অধিকার আইনে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় বির্তকের জেরে স্থানীয় সাংবাদিক আবুল কালাম আজাদকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। সাংবাদিক কালাম জানান, ভ্রাম্যমাণ আদালত সংরক্ষিত দুধ পরীক্ষা করে তাতে পানির পরিমাণ ৪৩ থেকে ৫০ শতাংশ এবং ফ্যাটের পরিমাণ ৯.৭ শতাংশ পাওয়ায় জরিমানা আদায় করা হয়। পরে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর সন্ধ্যার দিকে অভিযুক্ত মালেক-খালেকের দুই ভাগিনা ও এক দুলাভাই তার গ্রামের বাজারে তাকে মারধর ও লাঞ্ছিত করে। এ ঘটনায় শুক্রবার সকালে সাংবাদিক আবুল কালাম আজাদ উল্লাপাড়া মডেল থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তবে কারখানার মালিক আব্দুল মালেক অভিযোগ অস্বীকার করে বলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপের ঘোল একটি শতবর্ষী ঐতিহ্যবাহী পানীয়, যার চাহিদা রমজান মাসে কয়েকগুণ বেড়ে যায়। তিনি দাবি করেন, তার দোকানে সাংবাদিককে লাঞ্ছিত করার কোনো ঘটনা ঘটেনি। সাংবাদিক তার গ্রামের বাড়িতে তার স্বজনদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রূপ কর জানান, সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় শুক্রবার সকালে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST