শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে প্রাপ্তি ও অপ্রাপ্তি এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রত্যাশায় নওগাঁয় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “জুলাই গণঅভ্যুত্থানে প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে আলোচনা এবং শহীদদের স্মরণে দোয়া মাহফিল” শীর্ষক এ আয়োজনের উদ্যোগ নেয় শ্রমিক, গণ ও যুব অধিকার পরিষদ, নওগাঁ জেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হাসান, সভাপতি, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ। সভাপতিত্ব করেন আবু হানিফ, সভাপতি, নওগাঁ জেলা শাখা। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশে প্রাপ্তি , অপাপ্ত্যি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।