প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ
ঝিনাইদহে বিপুল পরিমাণ ফেয়ারডিল মাদক সিরাপসহ আটক ১

মহেশপুর ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ফেয়ারডিল মাদক সিরাপসহ শান্ত রহমান (২২) নামের এক যুবকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) ভোর রাতে উপজেলার রুলি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল শব্দ করা হয়।
আটক শান্ত রহমান উপজেলার যাদবপুর গ্রামের মশিউর রহমানের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে সীমান্ত এলাকার রুলি গ্রামে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে শান্ত রহমানকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫৫০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল শব্দ করা হয়।
© All rights reserved © 2019 agamirdarpon.com