প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৩, ৯:৪৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলায় তিনজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ সোহেল রানা নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক ২০ (বিশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৩ জন আসামী গ্রেফতার এবং সকল থানা পুলিশ কর্তৃক ০৭ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়, গত ২১/১২/২০২৩ খ্রি. ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় অত্র জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ২০ (বিশ) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০৩ জন আসামী গ্রেফতার করা হয়। ঘটনা- ১ঃ ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ১২ নং সালন্দর ইউপি’র অন্তর্গত আরাজী শিংপাড়া গ্রামস্থ জনৈক ওয়াজ উদ্দীনের চাতালে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০ (বিশ) পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ মনির ইসলাম (২৬), পিতা-মোঃ আবেদ আলী, সাং-আরাজী শিংপাড়া, উপজেলা/থানা-ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। ঘটনা- ২ঃ ঠাকুরগাঁও রুহিয়া থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ২১নং ঢোলারহাট ইউপির অন্তর্গত জনৈক মোঃ সালেনুর ইসলাম এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ সালেনুর ইসলাম (৩৫), পিতা-মোঃ আব্দুল কাদের, সাং- ঢোলারহাট ধর্মপুর আদর্শ গুচ্ছ গ্র্রাম, থানা- রুহিয়া, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। ঘটনা- ৩ঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ০৭নং আমজানখোর ইউপি অন্তর্গত বৈউরঝাড়ি গ্রামস্থ ধৃত আসামি মোঃ গোলাম রব্বানী (২৫), পিতা-মৃত শামসুল হক, সাং-বৈউরঝাড়ি, থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাও এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ গোলাম রব্বানী (২৫), পিতা- মৃত শামসুল, সাং-বৈউরঝাড়ি, থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা- ০৩ টি, পীরগঞ্জ থানা- ০১ টি, হরিপুর থানা-০১ টি, বালিয়াডাঙ্গী থানা- ০১ টি এবং রাণীশংকৈল থানা- ০১ টিসহ সর্বমোট ০৭ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়। ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর। আপনাদের যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৩২০-১৩৭৩০০ (পুলিশ সুপার, ঠাকুরগাঁও), ০১৩২০-১৩৮২৯৮ (কন্ট্রোল রুম ঠাকুরগাঁও)।
© All rights reserved © 2019 agamirdarpon.com