প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ১১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৩, ৯:৪৬ অপরাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত.

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ -৩ আসন কোটচাঁদপুর-মহেশপুর কৃতি সন্তান মেজর জেনারেল মোঃ সালাউদ্দীন মিয়াজি (অব)মনোনয়ন পেয়েছেন। (২২শে-ডিসেম্বর) শুক্রবার বিকালে পৌর ২ নং ওয়ার্ডে নৌকা মার্কা'কে জয় করার লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন মন্ডল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম, জেলা যুবলীগের সদস্য আব্দুর রউফ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম আলী,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আযম বিশ্বাস,পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল,সাধারণ সম্পাদক শেখ সোহেল আরমান,সংগঠনিক সম্পাদক নাজমুল হাসান পারভেজ,সহসভাপতি ও ৪ নং ওয়ার্ড কাউন্সিল'র সুব্রত চক্রবর্তী সমবায় বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান জনি,সাবেক বীরমুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম,জেলা সেচ্ছাসেবক লীগের নেতা ও সাবেক উপজেলা ছাত্রলীগের নেতা শেখ শাহিন,পৌর সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও মাছ বাজার সভাপতি আমিরুল শেখ, আওয়ামী লীগ নেত্রি রুবিনা রহমান, আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ,কৃষক লীগ,শ্রমিক লীগ সহ প্রিন্ট মিডিয়া'র সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান'টি সার্বিক পরিচালনা করেন, পৌর যুবলীগের নেতা মোঃ ফারুক হোসেন ও শ্রমিকলীগের নেতা মোঃ ফারুক হোসেন।
© All rights reserved © 2019 agamirdarpon.com