রিজওয়ান, নওগাঁ:
নওগাঁর আমের রাজধানী হিসেবে প্রসিদ্ধ সাপাহারে প্রকাশ্য দিনের আলোতে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল আর ফিরে পাওয়া অসম্ভব এবং দূরুহ ব্যাপার বটে,তবে সাপাহারের ব্যবসায়ী শাহিন আলমের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে গেলো।
প্রকাশ থাকে যে, শাহিন আলমের ১০০ সি সি ড্রিম,সখের নতুন মটরসাইকেল গত শুক্রবার দুপুরে সাপাহার লাবনী সুপার মার্কেটের সামনে থেকে চুরি হয়ে যায়। ঐ রাতেই তিনি থানায় মামলা করেন।
পুলিশ মামলাটিকে অতিব গুরুত্বপূর্ণ মনে করে টানা অনুসন্ধান ও গোপন সংবাদের ভিত্তিতে গত সমবার দিবাগত রাতে পোরশা ও মান্দার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। শেষ পর্যন্ত চোর চক্রের দুই সদস্য মাসুদ রানা ও সহিদুল ইসলামকে আটকের পাশাপাশি সহিদুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয় শাহিন আলমের শখের সেই মোটরসাইকেলটি। পুলিশের এই সফল অভিযান কে স্বাগত জানিয়েছে স্বস্তি স্থানীয় ব্যবসায়ী মহল।