1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় ডিবির অভিযানে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক
March 9, 2026, 12:40 pm
Title :
কোটচাঁদপুরের সাফদারপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় ০৬ বছরের শিশু ধর্ষনের শিকার নওগাঁয় ডিবির অভিযানে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক রাজধানীর মোহাম্মদপুরে ঠাকুরগাঁও বালীয়াডাঙ্গী উপজেলা সমিতির ইফতার মাহফিল মরহুম আব্দুল হামিম মন্ডলের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল ঘোল তৈরির দুধে ভেজাল: উল্লাপাড়ায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা, সাংবাদিক লাঞ্ছিত ঘটনায় মামলা সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর সভাপতি জাহাঙ্গীর সম্পাদক আপেল নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা

নওগাঁয় ডিবির অভিযানে গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

  • Update Time : শনিবার, মার্চ ৭, ২০২৬
  • 61 Time View

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে মোট ৮ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল ৬ মার্চ ২০২৬ তারিখে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে আত্রাই থানা এলাকায় সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় কবিরনগর গ্রামে সাত্তারের বাড়ির সামনে থেকে বুলু (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত বুলু মির্জাপুর গ্রাম, সিংড়া থানা, নাটোর জেলার বাসিন্দা।

একই দিনে দ্বিতীয় অভিযানে রাত সাড়ে ৮টার দিকে মান্দা থানা এলাকার বড় বেলালদহ গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পারুল (৪০) নামে এক নারীর বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে তার ঘরের একটি কক্ষের গোলাপি রঙের লাগেজের ভেতর থেকে তিনটি পোটলায় মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পারুল বড় বেলালদহ গ্রামের খলিলুর রহমানের স্ত্রী।

এদিকে একই দিনে তৃতীয় অভিযানে রাত ১১টার দিকে নওগাঁ সদর থানার তিলকপুর ইউনিয়নের রায়ঝোর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

এসময় রাস্তার পাশে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে ছানোয়ার (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

তার দেহ তল্লাশি করে হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় তার সহযোগী মোখলেছুর রহমান (৫৭)কেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছানোয়ার জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার ডারারকুল গ্রামের বাসিন্দা এবং মোখলেছুর রহমান নুননগর গ্রামের বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আত্রাই, মান্দা ও নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST