শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো “নতুন কুঁড়ি স্পোর্টস- এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানকে ঘিরে পুরো স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।