। রিজওয়ান নওগাঁ। যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় জাতীয় নিরাপদ‘ সড়ক দিবস পালিত হয়েছে। এবারের আকর্ষনীয় শ্লোগান ছিল, " মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন কমবে সম্পদের ক্ষতি’। দিবসটি উপলক্ষে গত বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নওগাঁর জেলা প্রশাসক ও বিআরটিএ কর্তৃপক্ষের আয়োজনে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পূনরায় এসে শেষ হয়। এ উপলক্ষে নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট জান্নাত আরা তিথির সভাপতিত্বে আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল মহোদয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নওগাঁ বিআরটিএ মোটরযান পরির্দশক আফতাবুল ইসলামের উপস্থাপনায় প্রানবন্তময় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, নওগাঁ সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নওগাঁ জেলা কমিটির সভাপতি রায়হান আলম প্রমুখ মূল্যবান ও গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। এ সময় স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ ও স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে এক গঠনমূলক সচেতনতামূলক আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয়। সভা শেষে সচেতনতমূলক মান সম্মত হেলমেট প্রদান করা হয়।