। রিজওয়ান, নওগাঁ। নওগাঁ জেলার পত্নীতলায় ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী সদস্যা পদপ্রার্থী মুক্তা আপা আগাম দোয়া ও সমর্থন কামনা করেছেন। জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলার ১০নং আমাইড় ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যা (মহিলা মেম্বার) পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে তার এরিয়ার নীঃগৃহিত সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ও সেবার ইচ্ছে নিয়ে তিনি আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ১০নং আমাইড় ইউনিয়নের অবহেলিত নারীদের অধিকার রক্ষা, সামাজিক নানা অসংগতি দূর করা এবং সরকারি সুযোগ-সুবিধা ও সহায়তা প্রকৃত লোকজনের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি নিজেকে উৎসর্গ করতে চান। এলাকার সাধারণ ভোটার ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে মুক্তা আপা বলেন, "আমি আপনাদেরই একজন হয়ে আমাইড় ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আগামী নির্বাচনে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে আপনাদের সেবা করার সুযোগ প্রত্যাশী। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে আমাকে আপনাদের মূল্যবান ভোেট ও সমর্থন দিয়ে বিজয়ী করবেন।" এদিকে, তার এই প্রার্থিতা ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে সাধারণ ভোটার ও স্থানীয় লোকজনের মধ্যে বেশ চাঞ্চল্যকর সাড়া পাওয়া যাচ্ছে। এলাকার সর্বস্তরের মানুষের কাছে তিনি নিজের ও ওয়ার্ডবাসীর কল্যাণে আন্তরিক দোয়া কামনা করেছেন। নির্বাচনে মুক্তা আপার প্রতিদ্বন্দ্বিতা করতে অনেকে ভয়ও করছেন।