রিজওয়ান, নওগাঁ। BNP দল কে ভালোবেসে, দলের নেতাদের কারামুক্ত করার লক্ষে দলের সাহায্য - সহযোগিতা নিজকে নিয়োজিত করেছিল, নওগাঁর পত্নীতলার দিনমজুর হামিদুল। আন্দোলন সংগ্রামে নিজের সর্বস্ব দিয়ে নিঃস্ব হয়ে বর্তমানে নিজের চিকিৎসা করার পয়সাটুকুও তার কাছে নেই, নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। টাকার অভাবে বাড়িতেই হাসপাতালের বেড বানিয়ে নিচ্ছে রেস্ট। সহোযোগিতার জন্য এগিয়ে আসছে না কোন নেতা, কর্মী, বা সুহৃদয় কোন ব্যক্তি। বর্তমানে হামিদুল ও তাঁর পরিবার মানবেতর জীবনযাপন করছেন। পারিবারীক ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভাব অনটনের জন্য তিনি জন্য বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করেছেন। কিন্ত যে প্রানপ্রিয় দল কে সমর্থন করতে গিয়ে তাকে আজ পথের ফকির হতে হয়েছে, মানবেতর জীবন কাটাতে হচ্ছে, সেই BNP কর্মী হামিদুল আজ অসহায়, তার পাশে আজ কেউ নেই, এ যেন প্রয়াতঃহ হুমায়ুন আহমেদ - এর এক সময়কার বিখ্যাত জনপ্রিয় নাটক, " কোথাও কেউ নেই "- এর মতো।