। রিজওয়ান নওগাঁ। দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে নওগাঁ জেলার এক সময়কার ধানের স্বর্গ বলে খ্যাত " পোরশা "- উপজেলায় ' বিশ্ব হাত ধোয়া দিবস '-- যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল, ‘হাত ধোয়ার নায়ক হোন’। এই প্রতিপাদ্যের আলোকে ১৫/১০/২৫ তাং বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও স্যর রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য কর্মকর্তা আল-হামিম। আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।