
রিজওয়ান, নওগাঁ।
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুরে নাফিজ ফয়সাল নামক এক যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় উপজেলার গোপীনগর গ্রামের এক ব্যক্তিকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঐ ব্যক্তি গুরুতর জখম প্রাপ্ত হয়। তাকে দ্রুত পত্নী তলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেলে প্রেরন করা হয়। জখমী ব্যক্তির নাম হেলাল উদ্দিন ৫১/৫২ বৎসর। এই ঘটনায় বেপরোয়া চালক নাফিজ ফয়সাল ( ২০ ) পিতা; ময়নুল হক পলাশ সাং- নজিপুর পুরাতন বাজার, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ -- কে আটক করে।
এর ফাঁকে হেলাল উদ্দিন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
উক্ত ঘটনায় আসামি মোঃ নাফিজ ফয়সাল এর বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রেক্ষিতে অদ্য ইং ১৪/১১/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগার প্রেরণ করা হয়েছে।