রিজওয়ান , নওগাঁ।
নওগাঁ জেলার নিয়ামতপুরে অভিযান চালিয়ে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
গত সমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় নওগাঁর পুলিশ সুপার মহোদয়ের বিশেষ নির্দেশনায় উপজেলার পাড়ইল ইউনিয়নের মাধইল মহাপাড়া গ্রামে রুবেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করা হয়।
আটককৃতরা হলেন যথাক্রমে রুবেন (৪০), পিতা- বাবুরাম এবং মো. সোহরাব হোসেন (৫০), পিতা- মৃত খোয়াজ আলী। তারা উভয়েই মাধইল এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে চোলাইমদ তৈরি ও বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকারও করেছেন। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।