রিজওয়ান, নওগাঁ
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডের গোল চত্বর থেকে ৩ কিলোমিটার দক্ষিণে ঐতিহ্যবাহী পদ্মপুকুর নবান্ন মেলা শুরু হয়েছে। পদ্মপুকুর স্কুল মাঠে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এ মেলা বসছে।
পক্ষকাল ব্যাপী এই ঐতিহ্যবাহী গ্রামীণ নবান্ন মেলার আয়োজন করা হয়েছে। উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর স্কুল মাঠে এই গ্রামীগ মেলা বরাবরই অনুষ্ঠিত হয়ে থাকে।
গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এবং স্থানীয় লোকজ সংস্কৃতির প্রসারে ঐতিহ্যের সমাহার নিয়ে এবারও এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। মেলা উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি ও সম্পন্ন হয়েছে।
পদ্মপুকুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা।
মেলায় স্থানীয় বিভিন্ন প্রামীণ পণ্যের সমাহার পরিলক্ষিত হয় । এর মধ্যে রয়েছে-হস্তশিল্প, কুটির পিল্লের তৈরি নানা উপকরণ, মাটির তৈরি তৈজসপত্র, ঐতিহ্যবাহী মিষ্টি, খেলনাসহ বিভিন্ন আকর্ষণীয় পগ্যের দোকান। এছাড়া প্রামীণ সংস্কৃতির নানা ঐতিহ্য্য উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনাথী ও ক্রেতা- বিক্রেতাদের সমাগমে ভরপুর সমাহারের নবান্নমেলা এই পদ্মপুকুর মেলা।
আয়োজক কমিটির পক্ষ থেকে মেলার শান্তি ও যাবতীয় শৃংখলা বজায় রাখতে এবং উৎসবমুখর পরিবেশে আনন্দ উপভোগ করতে সকলের সহয়োপিতা কামনা করা হয়েছে।
ঐতিহ্যবাহী এ মেলা ঘিরে ইতিমধ্যে এলাকাজুড়ে বইছে উৎসবের ফুরফুরে আমেজ।