। রিজওয়ান নওগাঁ। নওগাঁর পত্নী তলায় “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস স্বাড়ম্বরে পালিত হয়েছে। রোববার (৩ মে) সকাল ১১টায় নজিপুর বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ প্রেসক্লাব, পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দূর করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মোকছেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব রিজওয়ান হোসেন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লা হিল কাফী, সাংগঠনিক সম্পাদক রুপল হোসেনসহ নজিপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ—মামুনুর রশীদ, এ.কে. আজাদ, কাওছার হাবিব, গোলাম রাব্বানী, কাজল সরকার, সুইট প্রমুখ। এ সময় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজ গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মানবাধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের জন্য সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গনমাধ্যম কর্মী গন মুক্ত বা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করে সমাজ তথা রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যাদী জনসম্মুখে উপস্থাপন করতঃ সমাজের দর্পন হিসেবে যথাযথ ভূমিকা পালন করতে সচেষ্ট দায়িত্ব রাখতে সক্ষমতা প্রকাশ করতে পারে সেদিকে প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করা হয়।