রিজওয়ান, নওগাঁ। নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিচ অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টায় পত্নীতলা থানার একটি বিশেষ দল উপজেলার পাটিচরা ইউনিয়নের পাটিআমলাই গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মো. আবু সাঈদ (৪৮), পিতা—মৃত আব্দুল রাজ্জাক, গ্রাম—পাটিআমলাই, থানা—পত্নীতলা, জেলা—নওগাঁকে আটক করা হয়। আটকের পর তার হেফাজত তল্লাশি করে ২০ (বিশ) পিচ অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।