। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার পত্নীতলায় " দুঃস্থ মাতা মহিলা সমিতি" - বাস্তবায়নে হেরিটেজ একশনের অর্থায়নে তিন বছর মেয়াদি বাংলাদেশি প্রতিবন্ধীদের জন্য স্যানিটেশন ও হাইজিন প্রচার প্রকল্পের জন্য জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শনিবার পত্নীতলার কাটাবাড়ি মোড় হাইওয়ে উচ্চ বিদ্যালয়ে নওগাঁ জেলার জনবল নিয়োগ পরীক্ষা হয়েছে। এ নিয়োগ পরীক্ষায় ২১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। নিয়োগ পরীক্ষা পরিদর্শন করেন বাদিয়াখালী দুঃস্থ মাতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক ও সভাপতি নেসারুল হক, নীল আকাশ সমাজ উন্নয়ন সংস্থা মোঃ হুমায়ন কবির, বিডিএমএম এর নির্বাহী পরিচালক মোঃ আলমগীর ইসলাম ও বজলার রহমান বাপ্পি। এছাড়া সংস্থা কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় সাংবাদিক,পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।