। রিজওয়ান, নওগাঁ। নওগাঁ জেলার পত্নীতলা থানায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গত ০৩/০৯/২০২৬ তারিখ এক মাদক কারবারি কে আটক করেছে। জানা যায়, ঐদিন রাত ০৯:০০ টায় আসামী মোঃ আব্দুল জব্বার (৬৭) পিতা- মৃত খাজামুদ্দিন, সাং-ক্ষিরসিন, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ কর্তৃপক্ষ। আরও নিশ্চিত হওয়া যায় যে, তার হেফাজতে থাকা ২০ (বিশ) পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ২২,৯০০/-(বাইশ হাজার নয়শত) টাকা উদ্ধার করে উক্ত আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য, উক্ত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক আইনে মামলা বিদ্যমান। যা বিজ্ঞ আদালতে এখনও বিচারাধীন রয়েছে।